চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মেঘনায় ইলিশের অকাল : নদীতে নাইমা ইলিশ না পাইলে বুকডা ধপ কইরা উডেমেঘনায় ইলিশের অকাল : নদীতে নাইমা ইলিশ না পাইলে বুকডা ধপ কইরা উডে

মেঘনায় ইলিশের অকাল : নদীতে নাইমা ইলিশ না পাইলে বুকডা ধপ কইরা উডে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১৮ পিএম, ২০২১-০২-২৪

মেঘনায় ইলিশের অকাল : নদীতে নাইমা ইলিশ না পাইলে বুকডা ধপ কইরা উডেমেঘনায় ইলিশের অকাল : নদীতে নাইমা ইলিশ না পাইলে বুকডা ধপ কইরা উডে

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর প্রতিনিধি: গাংগে এহন মাছ নাই, আমরা শুধু তেল জ্বালাই আর খানা খাই। এছাড়া আর কোন কাম নাই। নদীতে নাইমা ইলিশ না পাইলে বুকডা ধপ কইরা উডে। মনে হয় আংগো গেরামে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কথাগুলো বললেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি মাছঘাট এলাকার বেলায়েত মাঝি। তিনি আরো বলেন, নদীতে মাছ নেই। সারা দিন জাল ফেলে দুই-একটি করে ইলিশ জোটে। তা দিয়ে সংসার চলে না। তার উপর দাদনের দেনা শোধের দুঃচিন্তায়ও আছেন তিনি। 

জানা যায়, জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দু’মাস মেঘনার অভায়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। সরকারের নির্দেশনা পালনের পর থেকেই আবারো নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। সেই থেকে এবার লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে আসানুরুপ রূপালী ইলিশ ধরা পড়ছেনা। ভরা মৌসুমেও মাছ ধরার এক একটি নৌকা নিয়ে ৮-১০ জন জেলে নদীতে গিয়ে ঘাটে  ফিরছেন দু-চারটি ইলিশ নিয়ে। আবার কেউবা শুন্য হাতে। ফলে দৈনন্দিন ব্যয়ের তুলনায় আয় না হওয়ায় পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছে এখানকার হাজার হাজার জেলে পরিবার।

সরজমিনে কয়েকটি মাছ ঘাটে ঘুরে দেখা গেছে , এ সময় জেলার ইলিশের ঘাটগুলোতে ইলিশের ছড়াছড়ি থাকার কথা। কিন্তু এবছর তা দেখা যাচ্ছে না। বর্তমানে ইলিশ মাছের তীব্র সংকটের কারণে ইলিশ আহরণ ও বাজার জাতকরণের সাথে জড়িত মেঘনার উপকূলের হাজার হাজার জেলে এবং ব্যবসায়ীরা চরম হতাশা মধ্যে দিনাতিপাত করছেন। অনেকে আবার এ পেশা ছেড়ে দিয়ে নতুন পেশাও খুঁজছেন।

এ সময় ঘাটের জেলেরা ইলিশের অকাল সর্ম্পকে জানান, নদীতে নাই ইলিশ। প্রতিবছর এমন সময়ে জেলেরা মাছ ধরায় ব্যস্ত থাকতো কিন্তু এবার তার উল্টো চিত্র। মেঘনায় জেলেদের জালে শুধূ ইলিশই নয় অন্য মাছও আশানুরুপ ধরা না পড়ায় তাদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের হাহাকার। পরিবার-পরিজন নিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন তারা।

কমলনগরের সিরাজ ব্যাপারী ও ইউচুপ ব্যাপারীসহ কয়েকজন মৎস্য ব্যবসায়ীরা জানায়, নদীর নাব্যতা সংকট ও ডুবো চরের কারণে জেলার কমলনগর উপজেলার লুধুয়া ঘাট, মতির হাট, সাহেবের হাট, রামগতির বড় খেরী, সদর উপজেলার মজু চৌধুরীর হাট, রায়পুরের হাজিমারাসহ বিভিন্ন মাছ ঘাটগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার ইলিশ কেনা-বেচা হলেও তা এখন নেমে এসেছে হাজারে। এতে করে জেলেদের পাশা পাশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার ও দাদন ব্যবসায়ীরা। তাছাড়া লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে ব্যবসা করতে না পারায় তারাও রয়েছেন চরম হতাশায়। তারা আরো জানান, আড়তে ইলিশ না আসলে কতদিন এ পেশা ধরে রাখতে পারবো জানিনা। পরিবার পরিজনদের মুখে দুমুঠো ভাত যোগাতে বাধ্য হয়ে নতুন পেশা খুঁজছেন তারা।

স্থানীয়রা জানান, মৎস্য বিভাগের নজরদারীর অভাবে নিষিদ্ধ সময়ে নদীতে জাটকা শিকার করায়, এখন জেলেদের জালে ধরা পড়ছেনা ইলিশ। সামান্য কিছু ইলিশ বাজারে এলেও আকাশ ছোঁয়া দামের কারনে তা চলে গেছে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা সংকট দুর করা না হলে আগামীতে ইলিশ শূণ্য হয়ে পড়বে নদীগুলো, এমনটাই মনে করেন স্থানীয়রা।

এদিকে বরফ ব্যবসায়ীরা জানায়, জেলেদের জালে মা ধরা না পড়াই বরফ কিনতে আসছেনা তারা। বরফ উৎপাদনের জন্য ইঞ্জিন সবসময় চালু রাখতে হয় ফলে বরফ বিক্রি না থাকলেও বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ মেটাতে গিয়ে লোকসান গুণতে হচ্ছে ।
  
মেঘনায় ইলিশের আকালের কথা স্বীকার করে জেলা মৎস্য অধিদপ্তরের মোহাম্মদ বিল্লাল হোসেন জানান,  প্রাকৃতিক কারণে ভাটি অঞ্চল থেকে উজানে ইলিশ আসছে না। নদীতে ডুবো চরের সমস্যা সমাধান হলে ভাটি অঞ্চল থেকে প্রচুর পরিমানে ইলিশ উজানে আসবে। তখন জেলেদের জালে ইলিশ ধরা পড়বে এবং তাদের মুখে হাঁসি ফুটবে। নদীর নাব্যতা সংকটের বিষয়ে তিনি জানান, নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে নদী ডেজিং করার বিষয়ে সংশিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  


 

 

রিটেলেড নিউজ

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর